1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে মহাসড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে আমিন মডেল টাউন কাঁচাবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধামরাইয়ের জয়পুরা এলাকার হসেম (২৪) ও গাজিপুর কোনাবাড়ির এলাকার বাসিন্দা রনি (২৫)। আহতরা হলেন- সোহেল রানা (২৫)ও রাজন (২৪)। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে আমিন মডেল টাউন কাঁচাবাজারের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে মাঝ লেনে নবীনগরমুখী মোটরসাইকেলরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জমুখী দুইটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাশেম নামে একজন নিহত হন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রনি নামে অপর একজন মারা যান। বর্তমানে সোহেল এবং রাজন চিকিৎসাধীন রয়েছেন। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, দুইটি মোটরসাইকেল হাইওয়ের মূল লেনে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন মারা গেছেন। লাশ উদ্ধারের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :