1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

ধামরাইয়ে ৭ ইটভাটার কার্যক্রম বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে ২টি ইটভাটার চিমনি ভেঙে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ৫টি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ২৬ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে তিনি ধামরাইয়ের সূতিপাড়া, কুল্লা ও রোয়াইল এলাকায় এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ধামরাইয়ের সূতিপাড়া ও রোয়াইল এলাকায় মেসার্স রাইসুর অ্যান্ড সামসুদ্দিন ব্রিকস, মেসার্স থ্রিস্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস ও মেসার্স এস এন ব্রিকস অ্যান্ড কোং নামক পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রত্যেকটি ইটভাটাকে তিন লাখ করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলার কুল্লা ও রোয়াইল ইউনিয়নে মেসার্স মাহী ব্রিকস ও মেসার্স এবিসি ব্রিকস নামক দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নে মেসার্স ডিএসবি রি-সাইক্লিং প্ল্যান্ট নামে একটি অবৈধ টায়ার কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, পাঁচটি ইটভাটাকে তিন লাখ করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুইটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। সাত ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ওই কর্মকর্তা। এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসেন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়, পরিদর্শক এস এম মনজুর-উল-আলমসহ ধামরাই থানা পুলিশ, এক প্লাটুন র‌্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :