1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার ২০ আগস্ট বুধবার সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। আর তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮) একই উপজেলার বাথুলি গ্রামের ইনসান আলীর ছেলে। পুলিশ জানায়, চার বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে চলতি বছরের এপ্রিল মাসে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না। ২০ আগস্ট বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যান বদর উদ্দিন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদর উদ্দিন নিজেও বিষপান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :