1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় শাহজাহান আলী (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাথুলী বাসস্ট্যান্ডের পরের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায় ভাঙ্গামোড় গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি আরএফএল গ্রুপের সেলস রিপ্রেজেন্টিভ হিসেবে কাজ করতেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে তিনি যাওয়ার পথে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অজ্ঞাত পরিবহনটি সিসিটিভি পর্যবেক্ষণ করে সনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :