1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে যৌন হয়রানির প্রতিবাদকারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ধামরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মী এবং স্থানীয় শিক্ষার্থীরা। ২৬ এপ্রিল বুধবার বেলা ১২টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইরের কুশুরা এলাকায় যৌন হয়রানির প্রতিবাদ করায় আমাদের সহকর্মী ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল আহমেদের ছোট ভাই মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদের (২০) ওপর সন্ত্রাসীরা হামলা করে। এতে গুরুতর জখম হয়ে রাজু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী ইমাম জান কায়সারসহ ধামরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ঈদের দিন বিকেলে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামে স্থানীয় কয়েকজন বখাটে সেখানে ঘুরতে আসা মেয়েদের উত্ত্যক্ত করলে রাজুসহ কয়েকজন শিক্ষার্থী এর প্রতিবাদ করেন। এরই প্রেক্ষিতে পরেদিন ২৩ এপ্রিল বিকেলে একই এলাকায় বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় স্থানীয় শামীম ও শুকুর আলীর নেতৃত্বে ১০/১২ জন রাজুর ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে রাজুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ২৪ এপ্রিল সোমবার আহত রাজুর বড় ভাই বাবুল আহমেদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :