1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

ধামরাইয়ে মাঠে মিলল হাত-পা বাঁধা মরদেহ

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অজ্ঞাতনামা ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ১২ মার্চ বুধবার দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকশির নগর হাউজিংয়ের ভেতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা বাধা ছিল ও গলায় গামছা পেচানো ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :