1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ধামরাইয়ে মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মহাসড়কের পাশে ডুবার মধ্যে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
সিআইডি’র সহযোগিতায় লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়া জেলার শিবপুর উপজেলার পিরব গ্রামের আলীম আকন্দের ছেলে মামুন হোসেন (৩২)। পেশায় ট্রাক চালক ছিলেন। ময়না তদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাবসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর কাছে থেকে জানা গেছে,ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা আলাদিনস জেনারেল হাসপাতালের পাশে ডুবায় কচুরিপানার নিচে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না। ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না। ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে এর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :