1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে পড়েছিল মরদেহ

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে আসলাম হোসেন লিটন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসলাম হোসেন লিটন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিল। পুলিশ জানান, সকালের দিকে খবর পেয়ে দুপুরে ওই ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবনের বিরোধিতা নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :