1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

ধামরাইয়ে বন্ধ ঘরের বিছানায় পড়ে ছিল মা ও দুই ছেলের মরদেহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ একই পরিবারের রহস্যজনকভাবে তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ২ জুন সোমবার দুপুরে ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে নিহতের নিজ ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪০) এবং তার ছেলে শামীম (১৬) ও সোলেমান (৮)। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকাল থেকেই নিহত নার্গিসের মেয়ে নাছরিন তার মাকে ফোন দিচ্ছিল। কিন্তু তার মা ফোন রিসিভ না করায় দুপুরে তার মেয়ে মায়ের বাসায় আসে। তখন দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘরে বিছানার ওপর থেকে মরদেহগুলো উদ্ধার করে। তবে নিহতদের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :