1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ধামরাইয়ে দোকানের তালা ভেঙে ৫ লাখ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি ডিস্ট্রিবিউটরের গোডাউনে লুটের ঘটনা ঘটেছে। চার মিনিটে নগদসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রবিবার দিবাগত গভীর রাতে এ লুটের ঘটনা ঘটেছে। জানা যায়, ১৫ লাখ টাকার মধ্যে নগদ ৫ লাখ ও ১০ লাখ টাকা মূল্যের সিগারেট নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধামরাই উপজেলা সদর ইউনিয়নের শরীফবাগ বাজারে ডিস্ট্রিবিউটর মুহাম্মদ নাসিমের গুদামে। এ ঘটনায় ধামরাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী মুহাম্মদ নাসিম জানান, শরীফবাগ বাজারে তার বাসভবনের নিচ তলায় অফিস ও গোডাউন রয়েছে। সেখানে সোমবার রাত ২টা ১০মিনিট থেকে ২টা ১৪ পর্যন্ত সিসি টিভি ফুটেজে গেছে যায়, তার গোডাউনের তালা ভেঙে একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে ৫ লাভ ৩২ হাজার ৯৩২ টাকা ও ৩০ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের দামি সিগারেট বের করে একটি নীল রঙের পিক আপ ভ্যানে তুলে নিয়ে যায়। এসময় স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (সাভার সার্কেল) মো.শাহীনুর কবির সাংবাদিকদের বলেন, গোডাউনে চুরি হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :