
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই মো. রফিক নামের এক ব্যক্তি নিহত হন। নিহত রফিক মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খুশিচর গ্রামের মো.তমিজ উদ্দিনের ছেলে। তিনি ধামরাইয়ের জয়পুর পলমল পোশাক কারখানার (নাফা-২) এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। ৩ মে শনিবার সকাল পৌনে আটটায় এ দুর্ঘটনা ঘটে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার। গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে মো. রফিক মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কারখানার সামনে পৌঁছলে পেছনদিক থেকে আসা একটি দ্রতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply