1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

ধামরাইয়ে কলেজছাত্র হত্যায় দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে গত ৫ আগস্ট কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন চুনকু (৫৫) এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন (৮০)। রাত ৯টার দিকে রাজধানীর আদাবর এলাকার নিজ বাসভবন থেকে চুনকুকে এবং রাত ৮টার দিকে ধামরাই উপজেলার সুয়াপুর থেকে চেয়ারম্যান কফিলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৮ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ। সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার চুনকু ৩৫ ও কফিল ৪৬ নম্বর আসামি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :