
ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দু’টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলার সুয়াপুর ও কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। অভিযানে জয় বাংলা ব্রিকস ও এসআরএম ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে-সব ইটভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষণকারী এবং অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ধামরাই উপজেলার সব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply