1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি অবৈধ কারখানা এবং পুরোনো ব্যাটারি গলিয়ে সিসা তৈরির আরেকটি অবৈধ কারখানা সিলগালা করেছে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। ২৫ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় অভিযান চালিয়ে কারখানা দুটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে কারখানা দুটি পরিচালিত হচ্ছিল। গোপন সংবাদ ও এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মালিকপক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় কোনো আর্থিক জরিমানা করা হয়নি। তবে কারখানা দুটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :