1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টা আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ১৬ আগস্ট রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন ধামসোনা ইউনিয়ন পরিষদের সিঁড়িতে থাকা মালামালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ৩০মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। তবে সিঁড়ির নিচে সংরক্ষিত থাকা জেনারেটর, হুইলচেয়ার, মশানিধন কেমিক্যাল, ফগার মেশিন ও কাগজপত্র সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। বাকী কক্ষ অক্ষত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :