1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভার থানার ওসি আরমান আলী ক্লোজড

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট : মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে না পারায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সাভার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ২৬ মে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। জানা গেছে, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় খবর সংগ্রহ করতে গিয়ে তিনজন গণমাধ্যম কর্মী আক্রান্ত হন। মাদক ব্যবসায়ী শামীমের লোকজন তিন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতার অভিযোগে মঙ্গলবার সাভার মডেল থানার এসআই ও দুই এএস আইকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :