1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভার তুরাগ নদী থেকে নিখোঁজের ১০ দিন পরে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

সংবাদ রিপোর্ট: নিখোঁজের ১০ দিন পর সাভারের তুরাগ নদী থেকে ইমন রহমান (২১) নামের এক পোশাক শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১৭ জুলাই রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এর আগে শনিবার দিনগত রাতে আমিন বাজারের কেবলারচর এলাকার তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন রহমান গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রসুলপুর এলাকার আজিবর রহমানের ছেলে। নিহতের পরিবার জানায়, ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে নিখোঁজ হন ইমন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে কালিয়াকৈর থানায় ১১ জুলাই সাধারণ ডায়েরি করে তার পরিবার। নৌ-পুলিশ জানায়, আমিনবাজার এলাকার দুবলারচরের তুরাগ নদীতে ইমনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। আমিন বাজার নৌ-পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ শনিবার রাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহ ফুলে প্রায় অর্ধগলিত। ফলে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :