1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

: সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবসটি পালিত হয়েছে।  ১৭ মার্চ শুক্রবার সাভার উপজেলা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন নানা আয়োজনে দিবসটি পালন করে। সকালে সাভার উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে জাতির পিতা’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখসহ সাভার উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, শিশু-কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার মো: ইসমাইল হোসেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :