1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভা

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: আগামী ১৬ সেপ্টেম্বর মেট্রোরেল উদ্বোধন করতে সাভারে আসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এসময় বর্ধিত সভা থেকে জানানো হয়। আগামী ১৬ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন সফল করতে নেতাকর্মীদের নিয়ে এ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা সফল করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :