1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

বিপিএল চলাকালে ফের মাঠে দর্শক, সাকিবের সঙ্গে সেলফি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে মাঠে ফের ঢুকে পড়লো দর্শক। ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তুলতে এমন কাণ্ড ঘটান এক পাগল ভক্ত। নিরাপত্তাকর্মীকরা যাতে জাপটে ধরে মাঠের বাইরে বের করে নিয়ে যান। ৩১ জানুয়ারি মঙ্গলবার ঢাকা ডমিনেটর্স আর ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে ঘটেছে এমন ঘটনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠলো। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। দেশের সবচেয়ে বড় একটি টুর্নামেন্ট চলাকালে বারবার দর্শক নিরাপত্তা বলয়ের ফাঁক গলিয়ে মাঠে ঢুকে পড়ছেন। এতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই সামনে চলে আসছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এর আগে, গত শনিবার সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সেলফি তোলে এক কিশোর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রইকার্সের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মাঠের ভেতরে দর্শক। এ বিষয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কুরেশী জাগো নিউজকে বলেন, ‘পুলিশ ও সিকিউরিটির সদস্যরা ওই দর্শককে নিয়ে গেছেন।’ স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সাকিব-মাশরাফিকে নিয়ে দর্শকরা একটু বেশি আবেগী। এখানে আমাদের কিছু করার নেই। এমন ঘটনা বিভিন্ন স্টেডিয়ামেই হয়ে থাকে।’ পরে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, ’এভাবে অযাচিত দর্শক মাঠে ঢোকা বন্ধ হলেই ভালো। এটা ঠিক নয়।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :