1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

পুলিশের ঢাকা রেঞ্জের সভা: অভিযানের গতি বাড়াতে নির্দেশ

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট: পুলিশের ঢাকা রেঞ্জের মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ৮ জুন সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সেগুনবাগিচায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) রেজাউল করিম মল্লিক।

সভায় অতিরিক্ত আইজিপি ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে গত মে মাসের সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।

সভায় আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল মোহাঃ ইমামুর রশীদ, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রেঞ্জের আওতাধীন সকল সার্কেল অফিসার ও সকল অফিসার্স ইনচার্জরা জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরো গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :