1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই নির্বাচনে দেশের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে সরকার আশাবাদী। ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এক বহিরাঙ্গন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে। এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। অনুষ্ঠানে গণভোট, নারী ও শিশুদের অধিকার, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :