1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) লেনী ফ্যাশন লিমিটেড ও লেনী অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা পাওনা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে ওই মহাসড়ক দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।২৬ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় চার বছর আগে করোনার অজুহাতে ২০২০ সালে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা লে-আউট ঘোষণা করা হয়। কিন্তু শ্রমিকদের পাওনা, যেমন ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট, পরিশোধ না করে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। একপর্যায়ে আন্দোলনের মুখে বারবার শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিগত চার বছরেও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ চলতি মাসের ৩০ নভেম্বর শ্রমিকদের সকল পাওনা পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও বেপজা কর্তৃপক্ষ এখনো কোন চিঠি কিংবা নোটিশ আকারে কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার বকেয়া বেতন ও আনলিভ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

লেনী ফ্যাশন ইউনিট-১ এর নারী শ্রমিক শাহিদা পারভীন জানান, তিনি ওই কারখানায় সুইং হাইস্কেল অপারেটর পদে ১৭ বছর চাকরি করেছেন। ২০২০ সালে একদিনের বন্ধ দিয়ে পাওনা পরিশোধ না করেই কারখানা লে-আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। এ বিষয়ে বারবার পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও চারটি বছর পার হয়ে গেলেও তা পরিশোধ হয়নি। চারটি ইউনিটের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের প্রায় ৬৬ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ দুটি ইউনিট বিক্রি করে দিয়ে ৮৪ কোটি টাকা নিয়ে গেলেও শ্রমিকদের কোন পাওনা দেওয়া হয়নি। তাদের দাবি, বেপজা কর্তৃপক্ষ যেন তাদের পাওনা পরিশোধ করে। হাসেম মোল্লা, রিনা, আখি সহ আরও কয়েকজন শ্রমিক জানান, পাওনা পরিশোধের জন্য বারবার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে নভেম্বর মাসের ৩০ তারিখ পাওনা পরিশোধের তারিখ দেওয়া হলেও, এ সংক্রান্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। তারা অবিলম্বে সকল পাওনা পরিশোধ করার দাবি জানান। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :