1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

টিনের বেড়া সরিয়ে হকার প্রবেশের পর উচ্ছেদ

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভার মডেল মসজিদের পাশে টিনের বেড়া দিয়ে ঘেরা সরকারি খাস জমিতে অবৈধভাবে হকার বসানো হলে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ১১ মে সোমবার দুপুরে সাভার মডেল মসজিদের পাশের এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অভিযান চলাকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও হকারদের সরিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানের সময় হকারদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, “এটি সরকারি খাস জমি। অবৈধভাবে এখানে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। তবে আসন্ন ঈদকে সামনে রেখে আপনাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত বসার স্থান ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”
এসময় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা ও সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :