
সংবাদ রিপোর্ট: সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬৮ জন। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভোটগ্রহণ শেষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৮৩ ভোট পেয়ে মোঃ আকতার হোসেন নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দুই প্রার্থী আফসার উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট এবং এরফান উদ্দিন খান রিপন পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩১ ভোট পেয়ে মোঃ মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মেহেদী হাসান পেয়েছেন ৭৭ ভোট এবং অপর প্রার্থী আবুল বাশার চৌধুরী পেয়েছেন ৫০ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে যথাক্রমে আমিনুর রহমান ১৬৫ ও হাবিবুর রহমান ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী শেখ মোহাম্মদ মোজাম্মেল হক পেয়েছেন ১২৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সরকার আশরাফুল মোমেনিন ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশাধন সরকার পেয়েছেন ৭১ ভোট এবং একই পদে অপর প্রার্থী নুর মোহাম্মদ পেয়েছেন ৬৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাজী মোহাম্মদ মাসুদ রানা পেয়েছেন ১১১ ভোট।
কোষাধ্যক্ষ পদে আবু জাফর আহমেদ ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কবীর হোসেন পেয়েছেন ৯০ ভোট। দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ মাহবুব হাসান রকি পেয়েছেন ১২৬ ভোট। প্রচার সম্পাদক পদে সৌরভ দাস জয় ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পেয়েছেন ১০৪ ভোট। ধর্ম সম্পাদক পদে হাজী মোহাম্মদ তমিজ উদ্দিন ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহিম পেয়েছেন ১২৩ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলীম ২২৪ ভোট, রাশেদুল কবির নিশু ১৫৭ ভোট, সুকুমার সাহা কমল ১৩৬ ভোট এবং মোঃ আবুল কালাম আজাদ ৯৫ ভোট। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী ফলাফল মেনে নেওয়ার বিষয়ে সম্মতি প্রদান করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও পেশাগত মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply