1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

ধামরাইয়ে ২ অবৈধ সিসা কারখানা ধ্বংস, ১ ইটভাটাকে জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অভিযান চালিয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ২টি অবৈধ কারখানা ধবংস ও একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন। ২৬ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী। উপজেলা প্রশাসন জানায়, অভিযানে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রগুনাথপুর এলাকার দুইটি সিসা কারখানা ধবংস করা হয়। এসময় একটি সিসা কারখানার।অপর কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে এইচ এম বি ব্রিকসকে ০৫ লাখ টাকা জরিমানা হয়। এ বিষয়ে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশের ক্ষতিসহ বিভিন্ন অভিযোগে ২টি সীসা কারখানা ধবংস সহ একটি সিসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরোও বলেন, ভাড়ারিয়া ইউনিয়নের অনুমোদন বিহীন ইট ভাটা মেসার্স এইচ এম বি ব্রিকস এর চুল্লি ভেঙে দেয়া হয় এবং আইনগত ভাবে নিষিদ্ধ স্থানে ভাটা স্থাপনের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :