1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজমুল হাসান অভি 

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ধামরাইয়ের শরীফবাগ বাজার ও উপজেলায় সামনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টসকর্মী সাজেদা বেগম (৪২) ও স্কুলছাত্র আরমান হোসেনের (১৬) পরিবারের নগদ অর্থ ও চিকিৎসা খরচের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। ৪ অক্টোবর শুক্রবার বিকালে সাজেদা বেগম ও আরমান হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। আহত সাজেদা বেগম উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মো. শওকত হোসেনর স্ত্রী। সাজেদা পেশায় একজন গার্মেন্টসকর্মী। আহত আরমান হোসেন উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। আরমান আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেশির ছাত্র। এ সময় উপস্থিত ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মীর আকিব, রুবেল, মো. শাকিল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভূঁইয়া শাওন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :