1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :

জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন, মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় আইন-শৃঙ্খলা জোরদার ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জামগড়া পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে একটি ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৫ এপ্রিল রবিবার দুপুরে ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। একটি নিরাপদ সমাজ গড়তে হলে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, “জামগড়া পুলিশ ক্যাম্প শুধু একটি স্থাপনা নয়, এটি এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রতিশ্রুতি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ সবসময় মাঠে থাকবে। জনগণের সহযোগিতা পেলে যেকোনো অপরাধ দমন সম্ভব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয় প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান, সন্দেহজনক কার্যকলাপের নজরদারি এবং পুলিশ ক্যাম্পকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে নতুন পুলিশ ক্যাম্পের কার্যক্রমের মাধ্যমে জামগড়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ আশুলিয়া অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ঈশান, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেনসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :