1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জাকসু নির্বাচনে ২২৪ বুথে ভোটগ্রহণ

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হবে। প্রতি হলে অন্তত একজন করে মোট ৬৭ জন পোলিং অফিসার থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ৬৭ জন সহায়ক পোলিং অফিসার থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার উপস্থিত ছিলেন। নির্বাচন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ হাজার থেকে ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পুলিশ সদস্যদের একটি অংশ সিভিল পোশাকেও দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :