1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। ২৫ এপ্রিল শনিবার বিকেলে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঈমানদিপুর রাজাবাড়ী এলাকায় সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। মোঃ খোরশেদ আলম বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যারা আগুনে সর্বস্ব হারিয়েছেন, তাদের কষ্ট লাঘবে সামান্য সহায়তা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সাভারের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সহযোগিতা পাওয়ায় সন্তোষ জানান। স্থানীয়রা বলেন, দুর্যোগের সময়ে এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :