1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

জাবিতে অনুষ্ঠিত হলো ১৫তম প্রজাপতি মেলা

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সংবাদ ডেস্ক: উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি—স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৫তম প্রজাপতি মেলা। ৫ আগস্ট শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রজাপতিসহ সব প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে। মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে এবং এসব প্রাণী আমাদের ওপর নির্ভরশীল। তিনি প্রাণী সংরক্ষণে নৈতিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কীটনাশকের বিকল্প টেকসই ও পরিবেশবান্ধব উপাদান ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় সবার ভূমিকা রাখার আহ্বান জানান। মানুষের মূল্যবোধের অবক্ষয় ও বিভাজনের কারণে সমাজে যে অবনতি হচ্ছে, সেটি দূর করতেও এগিয়ে আসার কথা বলেন উপাচার্য। মেলায় সরেজমিনে দেখা যায়, সাদা জালের তৈরি উন্মুক্ত বাগানে নানা রঙের প্রজাপতির ওড়াউড়ি উপভোগ করতে সকাল থেকেই ভিড় করেছেন দর্শনার্থীরা। রং-বেরঙের প্রজাপতিদের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসা মানুষের কোলাহলে এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। শিশুদের জন্য ছিল ছবি আঁকা, প্রজাপতি চেনা, রঙিন প্রজাপতি দেখা ও নানান প্রতিযোগিতা। অভিভাবকরা জানান, শহরমুখী জীবনে শিশুদের প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ কমে গেছে। এই মেলা সেই ঘাটতি অনেকটাই পূরণ করে। মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রজাপতি মেলা জাবির সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে আছে। আগামী প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলতে এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবারের মেলায় পরিবেশ সংরক্ষণে অনন্য অবদান রাখায় বন্যপ্রাণী বিশারদ ড. আলী রেজা খানকে দেওয়া হয় বাটারফ্লাই অ্যাওয়ার্ড। তরুণ গবেষণা ও আগ্রহের স্বীকৃতি হিসেবে বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নুরে আফসারী ও শাহরিয়ার রাব্বি তন্ময়। আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হন সৈয়দ আব্বাস, মাহমুদুল বারি ও প্রিন্স পাল জয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, জাকসুর সদস্যরা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধি, মৌসুমী ইন্ডাস্ট্রিজের পরিচালক কাজী রাজিউদ্দীন আহমেদ চপল, সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুম উদ্দীন খান, বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর ও সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :