1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

জাবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে হল প্রশাসন। ৪ জানুয়ারি রবিবার রাত ৯টার দিকে হলের একটি কক্ষে অভিযান চালিয়ে মোট ২১ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। হল সূত্রে জানা যায়, প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে ওয়ার্ডেন ও হলের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে ৭২৩ নম্বর কক্ষে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কক্ষের ডেস্ক ও বিছানার নিচে তল্লাশি চালিয়ে ১৭ বোতল বিদেশি ভদকা এবং ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে। তিনি জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী এবং মির মোশারফ হোসেন হলে আবাসিক হিসেবে বরাদ্দপ্রাপ্ত। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তরটিয়া গ্রামে। অভিযুক্ত শিক্ষার্থী প্রাথমিকভাবে স্বীকার করেন যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য তিনি নিজে ভোগের উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, অভিযুক্ত শিক্ষার্থী প্রথমে তল্লাশিতে আপত্তি জানালেও পরে বাধ্য হয়ে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, অভিযুক্ত যেহেতু নজরুল ইসলাম হলে বরাদ্দপ্রাপ্ত নন, তাই এ হল প্রশাসনের পক্ষে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি মির মোশারফ হোসেন হলের প্রভোস্টকে জানানো হয়েছে এবং সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রভোস্ট আরও বলেন, “ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এত পরিমাণ মাদক কোথা থেকে এসেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।” উল্লেখ্য, ৭২৩ নম্বর কক্ষে বরাদ্দপ্রাপ্ত কোনো শিক্ষার্থী বর্তমানে অবস্থান না করায় হল কর্তৃপক্ষ কক্ষটি সিলগালা করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্ষটি সিলগালা থাকবে। এছাড়া অভিযুক্ত শিক্ষার্থীর মির মোশারফ হোসেন হলের কক্ষেও তল্লাশি চালানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :