1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ    বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে  

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আশুলিয়ার সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের আউকপাড়া এলাকায় ডাইনাস্টি সোয়েটার বিডি লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিকরা জানান, ওই কারখানায় দীর্ঘদিন ধরে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করে আসছিলেন। গত ১০ অক্টোবর সোমবার হঠাৎ শ্রমিকরা জানতে পারেন কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা একেক সময় একেক কথা বলেন। কোনো সময় বলেন কারখানা বিক্রি করা হয়নি। আবার এক সময় বলেন কারখানার অর্ধেক বিক্রি করা হয়েছে। এসব কথা শুনে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। গতকাল কারখানা কর্তৃপক্ষ জানায় ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে সমাধান দেবে। কিন্তু আজ কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে কারখানার শ্রমিক আল-আমীন বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে কারখানা বিক্রি করে দিচ্ছে। আমাদের আইনগত পাওনাদি না দেওয়ার জন্য তারা কারখানা বিক্রির খবর গোপন করছে। কোনো কর্মকর্তা বলছেন কারখানা বিক্রি হয়েছে। কেউ বলছেন হয়নি। আবার কেউ বলছেন অর্ধেক বিক্রি করা হয়েছে। আমরা অনিশ্চয়তায় ভুগছি। কেউ বলছেন কারখানার অংশীদার নেওয়া হচ্ছে। একই কারখানার শ্রমিক সালমা বলেন, আমি প্রায় পাঁচ বছর ধরে চাকরি করছি। কারখানা বিক্রি করলে আমাদের পাওনাদি বুঝিয়ে দিয়ে বিক্রি করতে হবে। আমাদের পাওনাদি না দিয়ে, কোনো রকম সিদ্ধান্ত না জানিয়ে কারখানা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করেছে। আমরা প্রতিবাদ করায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার সাফিউজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি ক্ষুদে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া মেলেনি। এ ব্যাপারে শিল্পপুলিশ-১ এর উপ-পরিদর্শক মো. রাশেদ বলেন, শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিসহ কারখানা কতৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষের ভাষ্য তারা কারখানা বিক্রি করেনি। কারখানা চালাতে না পেরে অংশীদার নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমরা নিশ্চিত কিছু বলতে পারবো না। আইন-শৃঙ্খলার বিষয়টি স্বাভাবিক রয়েছে। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, শ্রমিকদের সঙ্গে টালবাহানা না করে সঠিক সিদ্ধান্ত জানিয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। একই সঙ্গে কারখানা বিক্রি করা হলে শ্রমিকদের অধিকার সংরক্ষণের দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :