1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

আশুলিয়ায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি:  আশুলিয়ায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৬০০ বাসা-বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সেইসঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ এপ্রিল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হাওলাদারের সহযোগিতায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের কারিগরি দল এ অভিযান পরিচালনা করে। প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, কিছু অসাধু চক্র উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসা-বাড়িতে সংযোগ নিয়েছে। দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। তাই আজ বাগবাড়ি অঞ্চলের দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৬০০ বাসা-বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেইসঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আগামীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :