1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, ২২ মার্চ বুধবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারী মোল্লাপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. শামীম মোল্লা (৩৬) এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর এলাকার আসলাম হকের ছেলে মো. মাসুদ রানা (৩০)। বর্তমানে আটক শামীম আশুলিয়ার বাইপাইলের বাঁশবাগান এলাকার শাহজাহান মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া এবং আটক মাসুদ আশুলিয়ার ইউনিকের খন্দকার মসজিদ এলাকার ১২তলার বাসিন্দা। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় আটক শামীম মোল্লার কাছ থেকে ২০০ পিস এবং মাসুদ রানার কাছ থেকে ৩০০ পিসসহ সর্বমোট ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :