1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

আশুলিয়ায় ১৩১ বোতল ফেনসিডিলসহ ১ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মো. আব্দুস ছালাম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় তার কাছ থেকে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ১৭ জুলাই সোমবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। আটক মো. আব্দুস ছালাম নীলফামারী জেলার বাসিন্দা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :