1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় মাইক্রোবাস চাপায় ১ নারী নিহত

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মহাসড়কে ইজিবাইক থেকে নামার পর মাইক্রোবাসের চাপায় কাজী রুবিনা আক্তার রুবি (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
১৬ অক্টোবর সোমবার বিকেল ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাইপাইল এলাকায় আশুলিয়া থানার সংযোগ সড়কের মাথায় চন্দ্রামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী রুবিনা আক্তার রুবি আশুলিয়া থানার ডেন্ডাবর পলাশবাড়ি এলাকার কাজী গোলাম ছারোয়ারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী ইজিবাইক থেকে নামার পর পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মাইক্রোবাসের ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে তার মাথা থেঁতলে যায়, পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেছি। নিহতের পরিবার আসছে। ঘাতক পরিবহনটিকেও আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :