1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

আশুলিয়ায় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বোরকা পরা ও হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতে কেউ ওই নারীকে হত্যা করেছে। ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :