1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

আশুলিয়ায় দুই নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ২৭ জানুয়ারি সোমবার সকালে আশুলিয়ার কুমকুমারী ও দুপুরে ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত একজনের নাম নার্গিছ (৩০)। তিনি ঠাকুরগাঁওয়ের সদর থানার কালিতলা চৌদ্দহাত গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও বিদ্যুৎ মন্ডল হারুনের স্ত্রী। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা। পুলিশ জানায়, ২৭ জানুয়ারি সোমবার সকালে আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে নার্গিছ নামে এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়ার একটি কবরস্থানের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তিনি আরও বলেন, এসব ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :