1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

আশুলিয়ায় ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জানুয়ারি বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী মাছের আড়তের পাশে একটি ডোবার থেকে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা। পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী মাছের আড়তের পাশে একটি ডোবার মধ্যে অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :