1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি, হাসপাতাল সিলগালা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় শ্রীপুরে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়া ও টাকার বিনিময়ে রিপোর্ট তৈরি করারসহ নানা অভিযোগে দ্বীপ জেনারেল হাসপাতালকে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ওই হাসপাতালটিতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, অভিযানে ডেঙ্গু টেস্টে সরকারের বেঁধে দেওয়া ৩০০ টাকার জায়গায় ৫০০ টাকা নেওয়ার প্রমাণ মেলে। একই সঙ্গে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে মনগড়া রিপোর্ট তৈরি করে দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। তিনি আরও বলেন, হাসপাতালটিতে নানা অসংগতি পাওয়া গেছে। তাই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে ভর্তি সব রোগীকে পাশের নাগরিক হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :