1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

আশুলিয়ায় গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি প্রাইভেটকারের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন। এঘটনায় গাড়ির চালক ইমরান হোসেন সানি অক্ষত রয়েছেন। ৬ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে আশুলিয়া পলাশবাড়ী হাহী জামাল উদ্দিন মটর পার্টস মার্কেট সংলগ্ন হাবীব সিএনজি পাম্পে এ দুর্ঘটনা  ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরাম হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)। তবে তারা গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। সিএনজি পাম্প কতৃপক্ষের তথ্যনুযায়ী, প্রাইভেটকারের   সিলিন্ডারটি এলপিজি সিলিন্ডার ছিল। এলপিজি সিলিন্ডার হওয়ায় তা বিস্ফোরণ হয়েছে। তারা বিকেল ৩ টার দিকে পাম্পে এসে সিলিন্ডারে গ্যাস রিফিল করার জন্য গাড়ি থামায়। এসময় গাড়ি থেকে সবাই নেমে পাশে দাঁড়িয়ে ছিল। যখনই গ্যাস রিফিল শুরু করে তখনই সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা তিনজন সামান্য আহত হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ সোহেল স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সোহেল স্কয়ার হাসপাতালের স্বত্বাধিকারী মো. সোহেল বলেন, তিনজন রোগী আমাদের হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে একজন শিশু, একজন নারী ও অপরজন পুরুষ। তারা সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাথমিক পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে তারা গুরুতর আহত নয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :