1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

আশুলিয়ায় গলা কেটে শিশু হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গোসলখানায় তিন বছরের শিশু ইভাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল মোল্লা (৪৫) নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ আগস্ট সোমবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন। এর আগে সোমবার সকালে আশুলিয়ার ভাড়া বাসা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত বাবুল মোল্লা (৪৫) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আনন্দ নগর গ্রামের মৃত মোন্তাজ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার হেলাল উদ্দীনের বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় টেম্পু চালক। বাবুল মোল্লা স্ত্রীসহ বসবাস করে। একই বাড়িতে ভাড়া থাকতো নিহত শিশু ইভা ও তার পরিবার।পুলিশ জানায়, এ ঘটনার পর থেকে প্রতিবেশীসহ বেশ কয়েকজনকে আমরা নজরদারিতে রেখেছিলাম। প্রাথমিক তদন্ত শেষে ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাবুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন বাবুল মোল্লা ওই সময় বাড়িতে অবস্থান করাসহ গুরুতর তথ্য পাওয়া গেছে। বাবুলের স্ত্রী কারখানায় চাকরি করে। সেদিন ঘটনার সময় বাবুল মোল্লা একা বাসায় অবস্থান করেছে। এ বিষয়ে এসআই মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত বাবুল মোল্লার বিষয়ে ইতিমধ্যে আমরা সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি। তদন্ত স্বার্থে এখন বলা যাচ্ছে না। তবে যা বিশ্লেষণ করে তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত ২৬ জুলাই মঙ্গলবার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকায় হেলাল উদ্দিন হোসেনের বাড়িতে একটি গোসলখানায় শিশু ইভাকে (৩) ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত ব্লেড। ওই দিনই নিহত শিশুর বাবা শাহিন হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :