1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

আশুলিয়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৮

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এছাড়া পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ অক্টোবর রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পোশাক কারখানায় অসন্তোষের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের মৃত কামরুল মিয়ার ছেলে মো. রাফিজুল মিয়া (২২), যশোর জেলার ঝিকরগাছা থানার বারবাতপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (২০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার টিয়াখালী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. জনি হাওলাদার (২২), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার হাবিবুর রহমানের ছেলে মো. ওয়াসিম হোসেন (২৫), দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার শ্যামনগর গ্রামের খলিল মন্ডলের ছেলে মো. লিমন মন্ডল (২০), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও খন্দকার পাড়া গ্রামের মো. আজহার আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার জাপরা গ্রামের মৃত বেল্লাল শেখের ছেলে নাজমুল হুদা ওরফে আলাল (২৪), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মনোয়ার হোসেন (২৫), পটুয়াখালী জেলার সদর থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মুখার ছেলে মো. রাকিব হাসান মুক্তা (৩৩), একই জেলার মির্জাগঞ্জ থানার পিপড়াখালী গ্রামের মো. বছির হাওলাদারের ছেলে মো. আসিফ হাওলাদার (২১), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার জিনজিরা রসুলপুর গ্রামের মৃত দানেছ আলী শেখের ছেলে মো. আব্দুস সালাম (২৯), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বারইটেপরি গ্রামের আদম মন্ডলের ছেলে মঞ্জুর হোসেন (২২), বরগুনা জেলার সদর থানার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে মো. রাকিব হোসেন (২৮), চাঁদপুর জেলার সদর থানার ধন গ্রন্দি গ্রামের আব্দুস শুকুরের ছেলে আব্দুর রহমান (৩৫), পটুয়াখালী জেলার সদর থানার ঠেঙ্গাই গ্রামের রুবেল তালুকদারের ছেলে আজমী তালুকদার (১৯) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার সেওতা গ্রামের মৃত ফজলে আলী খানের ছেলে মো. হানিফ খান (৪৫)। গ্রেপ্তারকৃত ১৬ জন আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকায় ভাড়া থাকতেন। এছাড়া আশুলিয়ায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার গোপীনাথপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে মো. নয়ন হোসেন (২২) এবং একই এলাকার মো. কুতুব উদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ গল্প (১৮)।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তার ১৮ জন আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ও বাকি ২ জনকে পূজামণ্ডপে গণ্ডগোলের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গার্মেন্টস কারখানায় অস্থিরতার  অভিযোগে আসামিদের সাতদিনে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিল্প খাতে অস্থিরতা সৃষ্টিকারী অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :