1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুরে দুই কিলোমিটার এলাকার প্রায় এক হাজার বাসা-বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কতৃপক্ষ। এ সময় গ্যাসের অবৈধ ব্যবহারকারী দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার তাজপুর ও কাশিমপুরের বাগবাড়ী এলাকায় এ অভিযানটির নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন হাওলাদার।  তিতাস গ্যাসের প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, আমরা আশুলিয়ার তাজপুর ও গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করেছি। এতে দুই কিলোমিটার এলাকার প্রায় এক হাজার বাসা-বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া গাজীপুর জেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট কাশিমপুরে দু’জন অবৈধ সংযোগকারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। এসময় অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :