1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আফসার উদ্দিনের মাজারে হামলা : নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে মাওলানা আফসার উদ্দিনের মাজার শরীফে হামলার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলায় কয়েকজন আহত হয়েছে। তবে দ্রুত সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় মাজারে ভাঙচুর করেত পারেনি হামলাকারীরা। রবিবার ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে রাত সাড়ে ১১টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকলিয়া এলাকায় ওই মাজার শরীফে হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশের ওই কর্মকর্তা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফি আত্মপ্রকাশ নামে একটি পেজ থেকে রাত সাড়ে ১১টার দিকে লাইভে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইনি সহায়তা চাওয়া হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মাজার শরিফে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে হামলাকারীরা। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নিরাপত্তায় কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :