
সংবাদ রিপোর্ট: সাভারের ভাকুর্তায় তিন ফসলী জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ও ফসলী জমি রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসসনের ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার তিনটি ভেকু গুঁড়িয়ে দেয় প্রশাসন এবং একটি জব্দ করা হয়। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বড়চক এলাকায় এ অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার। অভিযানে বড়চকের বিস্তৃর্ণ ৩ ফসলী জমির মাঠের একাধিক জমিতে ৪টি ভেকু দিয়ে মাটি কাটবার আলামতের দেখা মেলে। একাধিক ফসলী জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটবার ফলে জমিগুলো ২০ থেকে ৩০ ফিট গভীর গর্তে হয়ে যায়। অভিযানকালে ঘটনাস্থলে ভেকু রেখে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা না গেলেও ভেকু চারটির ১ টিকে জব্দ এবং অবশিষ্ট ৩ টিকে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ভাকুর্তা অঞ্চলের ৪টি অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরীর কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় কারখানা ৪ টিকে গুড়িয়ে দেয়া হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, ফসলী জমি রক্ষা ও ৩ ফসলী জমির মাটি কাটা বন্ধ এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা ৪ মাটি কাটবার ভেকু পাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। তবে আমরা ৩ ভেকু গুড়িয়ে দিয়েছি এবং ১ টি ভেকু জব্দ করেছি। এ সময় পরিবেশের ক্ষতি করে ৪ টি টায়ার পুড়িয়ে ফার্ণিস তেল তৈরীর অবৈধ কারখানায়ও অভিযান পরিচালনা করে তা গুড়িয়ে দেয়া হয়।
Leave a Reply