1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

জাবি প্রতিনিধি :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা রাচি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা রাচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা রাচি। এ সময় পেছন থেকে একটি খালি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। রাচিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আনা হয়েছিল।তবে তিনি হাসপাতালে আসার আগেই মারা যান। তার মুখে জোরালো আঘাতের চিহ্ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :