1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারের সেফটিক ট্যাংকে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছেন। ১৮ অক্টোবর শুক্রবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার উভয়েই ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে  আনিসুর নামেন। এর বেশ কিছু সময় পর সেপটিক ট্যাংকের ভেতরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে সাইফুলও নামেন।  এরও কিছু সময় পরে তাদের দুজনেরই কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে সাভার ফায়ার সার্ভিস এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনিসকে মৃত ঘোষণা করেন। সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :