1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ধামরাইয়ে সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে সাপের কামড়ে তহিরন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে কী সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ২০ জুন বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার আমতা ইউনিয়নের কাঁচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহিরন নেছা ওই এলাকার বাসিন্দা। নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার নাতনির বিয়ে উপলক্ষে সকালের দিকে আদা-রসুন পেশার কাজ করছিলেন তিনি। এ সময় পাশের ঝোপ থেকে এসে একটি সাপ তার পায়ে কামড় দেয়। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমতা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, বাড়িতে কাজ করার সময় তাকে সাপ কামড় দেয়। পরিবারের ধারণা, বিষাক্ত কোবরা সাপ তাকে কামড় দিয়েছে। তবে সাপের জাত নিয়ে নিশ্চিত নন তারা। ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, সাপের কামড়ে মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। হাসপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :